ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীর পল্লবী থেকে তিন কলেজছাত্রী নিখোঁজ

রাজধানীর পল্লবী এলাকা থেকে তিন কলেজছাত্রী নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বাসা থেকে বের হওয়ার পর তাদের কোনো খোঁজ মিলছে না বলে জানায় পরিবার। নিখোঁজ তিন ছাত্রী হলেন- কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার।


শুক্রবার (১ অক্টোবর) এ ঘটনায় পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক ছাত্রীর মা। লিখিত অভিযোগে বলা হয়, নিখোঁজ তিনজনই বান্ধবী। তারা দ্বাদশ শ্রেণির ছাত্রী। গতকাল তারা নিখোঁজ হন। মিরপুর-১৪ এলাকায় বসবাস করেন তারা। ওই এলাকারই তিন ব্যক্তি বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তিনজনকে অপহরণ করেছেন বলে অভিযোগে বলা হয়।


নিখোঁজ এক ছাত্রীর মা লিখিত অভিযোগে আরও বলেন, বাসা থেকে বেরোনোর সময় তার মেয়ে ছয় লাখ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। আরেকজন আড়াই ভরি স্বর্ণালংকার ও অপরজন ৭৫ হাজার টাকা নিয়ে গেছে।


অভিযোগের সত্যতা নিশ্চিত করে পল্লবী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑